ইসমাইল খান টিটু:-----
চাঁদপুরের মতলব উত্তরে রাতের আঁধারে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হয়েছে নিঃস্বার্থ সংগঠন চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিপি স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মধ্য ইসলামাবাদ এফসি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যাপ্ত আলোকসজ্জার মাধ্যমে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে ২-১ গোলে জয় তুলে নেয় মধ্য ইসলামাবাদ এফসি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক সফিকুল ইসলাম। ম্যাচে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য মধ্য ইসলামাবাদ এফসির আলিফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন শাহরিয়ার হাসান সবুজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির আহমেদ।
রাতের খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি। ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করেন স্থানীয় ফুটবলপ্রেমী, নিঃস্বার্থ সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন