ইসমাইল খান টিটু:----
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং মতলব উত্তর উপজেলার ১৪ নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি কর্তৃক চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন ও ঘোষণা করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তায় জাহাঙ্গীর আলম মামুন বলেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা, তাঁরা তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবেন।
জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করে একটি যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আমরা প্রত্যাশা করি।
পরিশেষে জাহাঙ্গীর আলম মামুন নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সব নেতৃবৃন্দকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁদের আগামী দিনের সাংগঠনিক সফলতা কামনা করেন।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন