খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হলেন আলহাজ্ব এমরান হোসেন মিয়া

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হলেন আলহাজ্ব এমরান হোসেন মিয়া

ইসমাইল খান টিটু:-----

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়াকে দলের অতিরিক্ত মহাসচিব নির্বাচিত করায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নতুন এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এমরান হোসেন মিয়া বলেন, আমাকে দলের অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দলের প্রতি আমার দায়িত্ব ও অঙ্গীকার আরও বেড়ে গেল। ব্যক্তিগত ও অন্যান্য স্বার্থের ঊর্ধ্বে থেকে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টির জন্য কাজ করে যাব। দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।

এদিকে, আলহাজ্ব এমরান হোসেন মিয়া জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হওয়ার খবরে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এ দায়িত্বে ইমরান হোসেন মিয়া তার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় পার্টির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। একই সঙ্গে চাঁদপুরসহ সারা দেশে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

আপনার মতামত লিখুন

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হলেন আলহাজ্ব এমরান হোসেন মিয়া
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হলেন আলহাজ্ব এমরান হোসেন মিয়া

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়াকে দলের অতিরিক্ত মহাসচিব নির্বাচিত করায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


নতুন এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এমরান হোসেন মিয়া বলেন, আমাকে দলের অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দলের প্রতি আমার দায়িত্ব ও অঙ্গীকার আরও বেড়ে গেল। ব্যক্তিগত ও অন্যান্য স্বার্থের ঊর্ধ্বে থেকে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টির জন্য কাজ করে যাব। দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।


তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।


এদিকে, আলহাজ্ব এমরান হোসেন মিয়া জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হওয়ার খবরে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন এ দায়িত্বে ইমরান হোসেন মিয়া তার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় পার্টির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। একই সঙ্গে চাঁদপুরসহ সারা দেশে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবেন।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন