খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আকাশ ও সাধারণ সম্পাদক বাহারকে সরকার ফয়সাল আহমেদ সোহেলের অভিনন্দন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আকাশ ও সাধারণ সম্পাদক বাহারকে সরকার ফয়সাল আহমেদ সোহেলের অভিনন্দন

ইসমাইল খান টিটু:---- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফয়সাল আহমেদ সোহেল।

এক অভিনন্দন বার্তায় সরকার ফয়সালা আহাম্মেদ সোহেল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

 একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার সোহেল আরও বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা করছি।

পরিশেষে তিনি চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আকাশ ও সাধারণ সম্পাদক বাহারকে সরকার ফয়সাল আহমেদ সোহেলের অভিনন্দন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আকাশ ও সাধারণ সম্পাদক বাহারকে সরকার ফয়সাল আহমেদ সোহেলের অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:---- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফয়সাল আহমেদ সোহেল।


এক অভিনন্দন বার্তায় সরকার ফয়সালা আহাম্মেদ সোহেল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

 একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সরকার সোহেল আরও বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা করছি।


পরিশেষে তিনি চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবগঠিত আংশিক কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন