ইসমাইল খান টিটু:-----
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনে চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহার দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আবু সাঈদ বেপারী বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে আমাদের বিশ্বাস।
আবু সাঈদ ব্যাপারী আরও বলেন, মতলব উত্তর ছেংগারচর পৌরসভা সহ চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।
আবু সাঈদ ব্যাপারী মতলব উত্তর উপজেলাসহ ছেংগারচর পৌরসভার সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন