খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ফরাজীকান্দি ও সাদুল্লাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় মতলব উত্তর থানা পুলিশ। 

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চর মাচুয়া বাদামতলা মসজিদের সামনে রাস্তা থেকে নীরব হোসেন প্রধান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সাদুল্লাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় লিয়াকত আলীর বাড়ির সামনে থেকে জসিম খাঁন (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ফরাজীকান্দি ও সাদুল্লাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় মতলব উত্তর থানা পুলিশ। 

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চর মাচুয়া বাদামতলা মসজিদের সামনে রাস্তা থেকে নীরব হোসেন প্রধান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সাদুল্লাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় লিয়াকত আলীর বাড়ির সামনে থেকে জসিম খাঁন (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন