খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মতবিনিময়

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মতবিনিময়

ইসমাইল খান টিটু:------

গত ১২ নভেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রতিটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ইতিবাচক সংলাপের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা, প্রত্যাশা ও অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহাদ ইউ চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খান জুয়েল, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, এর  দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মতবিনিময়
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------

গত ১২ নভেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।


সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।


এ সময় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রতিটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ইতিবাচক সংলাপের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।


তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা, প্রত্যাশা ও অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহাদ ইউ চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খান জুয়েল, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, এর  দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন