খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা!

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:---
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ফিশারি পুকুর থেকে ভোররাতে মাছ ধরে নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে জেলেদের দিয়ে জাল টানিয়ে পুকুরের মাছ তুলে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের প্রণোদনার আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সরকারি প্রণোদনায় অবমুক্ত করা মাছ কীভাবে এবং কার নির্দেশে ধরা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ মাসুম ও পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, শুক্রবার ভোরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও তার গাড়িচালক পুকুরে জাল টেনে মাছ ধরে নিয়ে গেছেন। তবে এ বিষয়ে তারা কোনো কিছু জানতে চাননি।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, গত অর্থবছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজারুল ইসলাম জনি বলেন, স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় শুক্রবার সকালে জেলেদের দিয়ে ফিশারি পুকুরে মাছ ধরিয়েছেন। কিছু মাছ তিনি হাসপাতাল স্টাফদের কে দিয়েছে আর বাকি মাছগুলো নিয়ে গেছে। আমি হাসপাতালে সকালে ডিউটিরত অবস্থায় ছিলাম। 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মাছগুলো দেখাশোনা করার জন্য সরকার আমাকে রেখেছে। দায়িত্ব আমার। সাংবাদিকের পরিচয় জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনি কে এগুলো জানার? আমার মাছ আমি কী করব, সেটা আমার বিষয়। আগামীকাল সকাল ১০টায় আমার অফিসে আসবেন।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা!
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা!

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:---
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ফিশারি পুকুর থেকে ভোররাতে মাছ ধরে নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে জেলেদের দিয়ে জাল টানিয়ে পুকুরের মাছ তুলে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের প্রণোদনার আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সরকারি প্রণোদনায় অবমুক্ত করা মাছ কীভাবে এবং কার নির্দেশে ধরা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ মাসুম ও পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, শুক্রবার ভোরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও তার গাড়িচালক পুকুরে জাল টেনে মাছ ধরে নিয়ে গেছেন। তবে এ বিষয়ে তারা কোনো কিছু জানতে চাননি।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, গত অর্থবছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজারুল ইসলাম জনি বলেন, স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় শুক্রবার সকালে জেলেদের দিয়ে ফিশারি পুকুরে মাছ ধরিয়েছেন। কিছু মাছ তিনি হাসপাতাল স্টাফদের কে দিয়েছে আর বাকি মাছগুলো নিয়ে গেছে। আমি হাসপাতালে সকালে ডিউটিরত অবস্থায় ছিলাম। 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মাছগুলো দেখাশোনা করার জন্য সরকার আমাকে রেখেছে। দায়িত্ব আমার। সাংবাদিকের পরিচয় জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনি কে এগুলো জানার? আমার মাছ আমি কী করব, সেটা আমার বিষয়। আগামীকাল সকাল ১০টায় আমার অফিসে আসবেন।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন