খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

চার বছরের প্রেম, ছয় মাসের সংসার; শ্বশুরবাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চার বছরের প্রেম, ছয় মাসের সংসার; শ্বশুরবাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:-----

চার বছরের প্রেমের সম্পর্ক। এরপর ভালোবেসে বিয়ে। নতুন সংসারের বয়স মাত্র ছয় মাস। কিন্তু সেই স্বপ্নের সংসারের করুণ পরিণতি হলো এক নববধূর রহস্যজনক মৃত্যুতে। মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ। স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতন ও পারিবারিক কলহের কারণেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছে তার। তাদের দাবি, স্বামী সিফাত নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই নিপাকে মারধর করতেন।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে নিপার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিপা উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে।

নিহতের স্বজনদের ভাষ্য, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামীর নির্যাতনের শিকার হতেন নিপা। পারিবারিক কলহ ও আর্থিক লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ পরিবারের।

স্বজনদের দাবি, ঘটনার দিনও নিপাকে মারধর করা হয়। পরে মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও রাত হয়ে যাওয়ায় সকালে পাঠানোর কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাকে রেখে দেন। কিন্তু কিছুক্ষণ পরই ফোনে খবর আসে, নিপা আর বেঁচে নেই।

নিহতের বাবা হানিফ বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে তার আমার মেয়ের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এদিকে নিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বামী সিফাত, তার বাবা আবুল কালামসহ পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, মৃত্যুর পর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে ওড়না ঝুলন্ত অবস্থায় এবং অন্য একটি কক্ষে নিপার মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

চার বছরের প্রেম, ছয় মাসের সংসার; শ্বশুরবাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


চার বছরের প্রেম, ছয় মাসের সংসার; শ্বশুরবাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:-----

চার বছরের প্রেমের সম্পর্ক। এরপর ভালোবেসে বিয়ে। নতুন সংসারের বয়স মাত্র ছয় মাস। কিন্তু সেই স্বপ্নের সংসারের করুণ পরিণতি হলো এক নববধূর রহস্যজনক মৃত্যুতে। মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ। স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতন ও পারিবারিক কলহের কারণেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছে তার। তাদের দাবি, স্বামী সিফাত নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই নিপাকে মারধর করতেন।


সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে নিপার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিপা উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে।

নিহতের স্বজনদের ভাষ্য, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামীর নির্যাতনের শিকার হতেন নিপা। পারিবারিক কলহ ও আর্থিক লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ পরিবারের।


স্বজনদের দাবি, ঘটনার দিনও নিপাকে মারধর করা হয়। পরে মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও রাত হয়ে যাওয়ায় সকালে পাঠানোর কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাকে রেখে দেন। কিন্তু কিছুক্ষণ পরই ফোনে খবর আসে, নিপা আর বেঁচে নেই।

নিহতের বাবা হানিফ বেপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে তার আমার মেয়ের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এদিকে নিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বামী সিফাত, তার বাবা আবুল কালামসহ পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, মৃত্যুর পর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।


মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে ওড়না ঝুলন্ত অবস্থায় এবং অন্য একটি কক্ষে নিপার মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন