খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব দক্ষিণে একই দিনে ২ ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব দক্ষিণে একই দিনে ২ ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ জানিবুল আলম জনি, মতলব দক্ষিণ প্রতিনিধি :----

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাই হাছান খান (৫৫) এর মৃত্যুর খবর শুনে বড় ভাই হাসেম খান (৬২) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনাটি ঘটে। হাছান খান ও হাসেম খান নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের স্বজনরা জানান-হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। মঙ্গলবার সকাল ৯টায় ওই বাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ( স্ট্রোক) করে মারা যায়।

বাদ জোহর বোয়ালিয়া এলাকায় হাছান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর নবকলস নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নবকলস গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ থাকা বড় ভাই হাসেম খান বিকাল ৩ টায় মারা যায়। হাসেম খান দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু শয্যায় ছিল বলে তার পরিবার জানান।

একই দিনে ৫ ঘন্টা ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে দুটি কবর।

একই বাড়ীর প্রতিবেশী আমির খান বলেন, হাছান খান দীর্ঘদিন যাবত বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়ী প্রবাসী মনজিল এর বাড়ীর কেয়ার টেকার হিসেবে বিশ্বস্থতার সাথে চাকুরী করতেন এবং পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। সোমবার হঠাৎ তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান।

ওনাকে বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসে ওনার বড় ভাইও মারা গেছেন। নবকলস এলাকার বাসিন্দা সোহেল প্রধান জানান দুই ভাইয়ের একই দিনে মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উনাদের মৃত্যুতে পুরো নবকলস এলাকার মানুষ শোকাহত। 

পরে তাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক রাতে বাদ এশা নবকলস দ্বাগন প্রধানীয়া বাড়ি গোরস্থান জামে মসজিদের সামনে দুই ভাইয়ের একসাথে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

মতলব দক্ষিণে একই দিনে ২ ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


মতলব দক্ষিণে একই দিনে ২ ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ জানিবুল আলম জনি, মতলব দক্ষিণ প্রতিনিধি :----


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাই হাছান খান (৫৫) এর মৃত্যুর খবর শুনে বড় ভাই হাসেম খান (৬২) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনাটি ঘটে। হাছান খান ও হাসেম খান নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের স্বজনরা জানান-হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। মঙ্গলবার সকাল ৯টায় ওই বাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ( স্ট্রোক) করে মারা যায়।

বাদ জোহর বোয়ালিয়া এলাকায় হাছান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর নবকলস নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নবকলস গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ থাকা বড় ভাই হাসেম খান বিকাল ৩ টায় মারা যায়। হাসেম খান দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু শয্যায় ছিল বলে তার পরিবার জানান।


একই দিনে ৫ ঘন্টা ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে দুটি কবর।

একই বাড়ীর প্রতিবেশী আমির খান বলেন, হাছান খান দীর্ঘদিন যাবত বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়ী প্রবাসী মনজিল এর বাড়ীর কেয়ার টেকার হিসেবে বিশ্বস্থতার সাথে চাকুরী করতেন এবং পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। সোমবার হঠাৎ তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান।

ওনাকে বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসে ওনার বড় ভাইও মারা গেছেন। নবকলস এলাকার বাসিন্দা সোহেল প্রধান জানান দুই ভাইয়ের একই দিনে মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উনাদের মৃত্যুতে পুরো নবকলস এলাকার মানুষ শোকাহত। 

পরে তাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক রাতে বাদ এশা নবকলস দ্বাগন প্রধানীয়া বাড়ি গোরস্থান জামে মসজিদের সামনে দুই ভাইয়ের একসাথে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন