খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

ইসমাইল খান টিটু :----
করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফারুক হোসেন, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা এবং সমবায়ী মহিলা সদস্য পারুল বেগমসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সমবায়ের মাধ্যমে স্বল্প পুঁজি ও পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। একে অপরের সহযোগিতায় সমবায়ের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা সম্ভব। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে। সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন