ইসমাইল খান টিটু :------
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বর্ণাঢ্য ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে ছেংগারচর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজারো নেতাকর্মী নিয়ে রেলিতে অংশগ্রহণ করেন।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় ছেংগারচর কলেজ রোড থেকে র্যালিটি শুরু হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে পৌরসভার নেতৃত্ব দেন ছেংগারচর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, যুবদলের সদস্যসচিব আলম সরকার, ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্যসচিব ফরহাদ হোসেন আবির, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকারসহ পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভা থেকে র্যালিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ ছেংগারচর পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি, ঐক্য ও সক্রিয় উপস্থিতির বহিঃপ্রকাশ ঘটায়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন ছেংগারচর বাজারের রাজপথ।
আপনার মতামত লিখুন