খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

সৌদি আরব প্রবাসী সাগর আলীর পুত্রের প্রথম জন্মবার্ষিকীতে বাংলাদেশিদের মিলনমেলা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সৌদি আরব প্রবাসী সাগর আলীর পুত্রের প্রথম জন্মবার্ষিকীতে বাংলাদেশিদের মিলনমেলা

তাবুক প্রতিনিধি, ইসমাইল খান টিটু:-----

বাংলাদেশের ঐতিহাসিক মেহেরপুর জেলার সদর উপজেলার বাসিন্দা ও সৌদি আরবের তাবুকপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ সাগর আলীর একমাত্র পুত্র সন্তান আব্দুল্লাহ আল জুবায়েরের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ সৌদি আরব তাবুক তরিক মদিনা কমিউনিটি সেন্টার আনন্দঘন পরিবেশে পুত্র সন্তানের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের আয়োজন করেন মোঃ সাগর আলী। অনুষ্ঠানে তাবুকে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন।

জন্মদিনের অনুষ্ঠানে আব্দুল্লাহ আল জুবায়েরের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরব তাবুকের বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, কামাল উদ্দিন শিপন, তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, সোহেল রানা, আব্দুল মালেক শাহীন, সফিকুল ইসলাম, লুৎফুর রহমান মানিক, আল্লামা হারুন মোস্তফা আলী রশিদ, মো. শরীফ, মাজিদুর রহমান, হোসেন মাদবর, মামুন হোসাইন, জালাল উদ্দিন, নাসির উদ্দিন, ইউসুফ সোহাগ, আবু ইউসুফ, আব্দুল্লাহ আল ফাহাদ, নিজাম উদ্দিন, বাবু মাদবরসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ তাবুকে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক বাংলাদেশি নাগরিক।

অনুষ্ঠানে অতিথিরা শিশু আব্দুল্লাহ আল জুবায়েরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তার জন্মদিন উপলক্ষে সাগর আলী ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রবাসের মাটিতে এমন একটি আনন্দঘন আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একত্রিত হন তাবুকে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি। ফলে শিশুটির প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সবশেষে আব্দুল্লাহ আল জুবায়েরের জীবনের প্রতিটি দিন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সৌদি আরব প্রবাসী সাগর আলীর পুত্রের প্রথম জন্মবার্ষিকীতে বাংলাদেশিদের মিলনমেলা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৌদি আরব প্রবাসী সাগর আলীর পুত্রের প্রথম জন্মবার্ষিকীতে বাংলাদেশিদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

তাবুক প্রতিনিধি, ইসমাইল খান টিটু:-----

বাংলাদেশের ঐতিহাসিক মেহেরপুর জেলার সদর উপজেলার বাসিন্দা ও সৌদি আরবের তাবুকপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ সাগর আলীর একমাত্র পুত্র সন্তান আব্দুল্লাহ আল জুবায়েরের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ সৌদি আরব তাবুক তরিক মদিনা কমিউনিটি সেন্টার আনন্দঘন পরিবেশে পুত্র সন্তানের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের আয়োজন করেন মোঃ সাগর আলী। অনুষ্ঠানে তাবুকে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি প্রবাসী ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন।

জন্মদিনের অনুষ্ঠানে আব্দুল্লাহ আল জুবায়েরের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরব তাবুকের বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, কামাল উদ্দিন শিপন, তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান, সোহেল রানা, আব্দুল মালেক শাহীন, সফিকুল ইসলাম, লুৎফুর রহমান মানিক, আল্লামা হারুন মোস্তফা আলী রশিদ, মো. শরীফ, মাজিদুর রহমান, হোসেন মাদবর, মামুন হোসাইন, জালাল উদ্দিন, নাসির উদ্দিন, ইউসুফ সোহাগ, আবু ইউসুফ, আব্দুল্লাহ আল ফাহাদ, নিজাম উদ্দিন, বাবু মাদবরসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ তাবুকে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক বাংলাদেশি নাগরিক।

অনুষ্ঠানে অতিথিরা শিশু আব্দুল্লাহ আল জুবায়েরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তার জন্মদিন উপলক্ষে সাগর আলী ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রবাসের মাটিতে এমন একটি আনন্দঘন আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একত্রিত হন তাবুকে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি। ফলে শিশুটির প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সবশেষে আব্দুল্লাহ আল জুবায়েরের জীবনের প্রতিটি দিন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন