খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

হাতুড়ি দিয়ে হামলার মামলায় রাজু পাটোয়ারীও মইন গ্রেপ্তার কৃষ্ণপুরে গ্রেপ্তারে এলাকাবাসীর স্বস্তি, সুষ্ঠু বিচারের দাবি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাতুড়ি দিয়ে হামলার মামলায় রাজু পাটোয়ারীও মইন গ্রেপ্তার কৃষ্ণপুরে গ্রেপ্তারে এলাকাবাসীর স্বস্তি, সুষ্ঠু বিচারের দাবি

মতলব উত্তর প্রতিনিধি:-----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে সাইফুল নামে এক ব্যক্তিকে আহত করার অভিযোগে রাজু পাটোয়ারী ও মইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার রাজু পাটোয়ারী কৃষ্ণপুর গ্রামের মৃত নজরুল পাটোয়ারীর ছেলে, মইন মোবারক প্রধানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাজু পাটোয়ারীও মইন দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। বিশেষ করে মইন ইয়াবা সেবনকারী ও বিক্রেতা। সম্প্রতি সাইফুলের ওপর সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, কয়েক মাস আগে একই গ্রামে অপর এক ব্যক্তিকেও একই কায়দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। ওই ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, মঈনের সাথে রাজু পাটোয়ারী ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজু পাটোয়ারীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কৃষ্ণপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তাদের দাবি, হামলার ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী বলেন, কেউ অপরাধী হলে তার পরিচয় বা প্রভাব নয়, আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

হাতুড়ি দিয়ে হামলার মামলায় রাজু পাটোয়ারীও মইন গ্রেপ্তার কৃষ্ণপুরে গ্রেপ্তারে এলাকাবাসীর স্বস্তি, সুষ্ঠু বিচারের দাবি
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাতুড়ি দিয়ে হামলার মামলায় রাজু পাটোয়ারীও মইন গ্রেপ্তার কৃষ্ণপুরে গ্রেপ্তারে এলাকাবাসীর স্বস্তি, সুষ্ঠু বিচারের দাবি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মতলব উত্তর প্রতিনিধি:-----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে সাইফুল নামে এক ব্যক্তিকে আহত করার অভিযোগে রাজু পাটোয়ারী ও মইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার রাজু পাটোয়ারী কৃষ্ণপুর গ্রামের মৃত নজরুল পাটোয়ারীর ছেলে, মইন মোবারক প্রধানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাজু পাটোয়ারীও মইন দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। বিশেষ করে মইন ইয়াবা সেবনকারী ও বিক্রেতা। সম্প্রতি সাইফুলের ওপর সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, কয়েক মাস আগে একই গ্রামে অপর এক ব্যক্তিকেও একই কায়দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। ওই ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, মঈনের সাথে রাজু পাটোয়ারী ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজু পাটোয়ারীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কৃষ্ণপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তাদের দাবি, হামলার ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী বলেন, কেউ অপরাধী হলে তার পরিচয় বা প্রভাব নয়, আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন