মতলব উত্তর প্রতিনিধি:
-----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, আমাকে গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে দেখছি না; বরং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে অনেক তরুণ তাদের সুন্দর ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে।
ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম আরও বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার অঙ্গীকার—গজরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা, সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কোনো পরিবার যেন মাদকের কারণে ধ্বংস না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম তরুণ সমাজের উদ্দেশে বলেন, মাদককে না বলুন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডকে হ্যাঁ বলুন। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদক থেকে দূরে রেখে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম গজরা ইউনিয়নকে মাদকমুক্ত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মাদক প্রতিরোধ পরিষদের সকল নেতৃবৃন্দসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি মাদক প্রতিরোধ পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন