ইসমাইল খান টিটু:--
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফাহাদ বিন জায়েদ।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সাংস্কৃতিক পার্টির সভানেত্রী সাবেক এমপি শেরীফা কাদের, চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মেজর (অব.) মাহফুজ আহমেদসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ফাহাদ বিন জায়েদকে জাতীয় পার্টিতে স্বাগত জানান দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর যোগদানের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুন্সিগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে দলের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।
যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন