ইসমাইল খান টিটু:---
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মধ্য মান্দারতলী গ্রামের জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ, জাতি ও ইউনিয়নবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাতে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, আমি একটি আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আগামী নির্বাচনে বাগানবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি। আপনারা সকল প্রার্থীকে বিবেক-বিবেচনা করে যাচাই করবেন। যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আমাকে একটি ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি গ্রামে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। পাশাপাশি ইসলামিক শরীয়তের মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নৈতিক ও সুন্দর সমাজ গঠনে কাজ করবেন। খেলাধুলার প্রসার ঘটিয়ে যুব সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য খলিফা সিদ্দিকুর রহমান, মাহবুবুর রহমান কিশর সরকার, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আক্তার হোসেন, মো. জীবন সরকার, নাজমুল হাসান মজনু ভূঁইয়া, মনির হোসেন ভূঁইয়া, হালিম ভূঁইয়া, মো. কাকন সরকার ও জয়নাল প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মধ্য মান্দারতলী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম দেশ ও জাতির মঙ্গল, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন