খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

ইসমাইল খান টিটু:------

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম খোরশেদ আলম মোল্লার আজ  চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মরহুম খোরশেদ আলম মোল্লা ছেংগারচর পৌর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত ব্যবহার, অমায়িক আচরণ ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ছিলেন প্রিয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি।

এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয়দের কাছে তাঁর আলাদা একটি পরিচিতি ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল। তাঁর মৃত্যুর পরও স্বজন, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর স্মৃতি আজও অমলিন হয়ে আছে।

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে মরহুমের জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম খোরশেদ আলম মোল্লার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরও আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—আমিন।

আপনার মতামত লিখুন

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:------

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম খোরশেদ আলম মোল্লার আজ  চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মরহুম খোরশেদ আলম মোল্লা ছেংগারচর পৌর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত ব্যবহার, অমায়িক আচরণ ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ছিলেন প্রিয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি।

এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয়দের কাছে তাঁর আলাদা একটি পরিচিতি ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল। তাঁর মৃত্যুর পরও স্বজন, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর স্মৃতি আজও অমলিন হয়ে আছে।

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে মরহুমের জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুম খোরশেদ আলম মোল্লার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরান্বিত করেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরও আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—আমিন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন