ইসমাইল খান টিটু:-----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নম্বর জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের মরহুম মালেক মাস্টারের সহধর্মিণী,এবং আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের মা, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সুস্থতার জন্য পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
তিনি বলেন, আমার মা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আমি সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রবাসী ভাই-বোন ও এলাকাবাসীর কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। সবাই যেন মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এদিকে, প্রিয়জনের অসুস্থতার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন