খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব মডেল সপ্রাবিতে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব মডেল সপ্রাবিতে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ--- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং ডাকবক্স ফাউন্ডেশন ও প্রাক্তন শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় অত্র বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত ৩০ জন কৃতি ছাত্র-ছাত্রী এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানটি সোমবার (১০ আগস্ট) বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিরান হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

তিনি বলেন,কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আজকের এ সংবর্ধনার আয়োজনকারীদের ধন্যবাদ জানান প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাভেদ হোসেন, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুন নাহার আক্তার বকুল, মতলব প্রেসক্লাবের আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ফয়সাল খন্দকার, ওয়াহেদুদ জামান রিয়াদ, ডাকবক্স ফাউন্ডেশনের সজিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। 

আলোচনা শেষে ডাকবক্স ফাউন্ডেশন ও ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, নগদ অর্থ এবং গুণী শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

মতলব মডেল সপ্রাবিতে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মতলব মডেল সপ্রাবিতে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন