ইসমাইল খান টিটু:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে প্রতিটি গ্রামের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মামুন।
রোববার (১০ আগস্ট) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর সুলতানাবাদ ইউনিয়নের সকল পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানান জাহাঙ্গীর আলম মামুন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম ফসল। সুলতানাবাদ ইউনিয়নের সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি এ সাফল্যের পেছনে যেসব শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যেসব অভিভাবক সন্তানদের নিয়মিত উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সুলতানাবাদ ইউনিয়নের সকল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মামুন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন