ইসমাইল খান টিটু:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে অতিথি গ্রামের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী।
রোববার (১০ আগস্ট) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর পশ্চিম ফতেপুর ইউনিয়নের সকল পরীক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানান এম ইলিয়াস আলী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। পশ্চিম ফতেপুর ইউনিয়নের সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এম ইলিয়াস আলী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি এ সাফল্যের পেছনে যেসব শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যেসব অভিভাবক সন্তানদের নিয়মিত উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
পশ্চিম ফতেপুর ইউনিয়নের সকল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন