খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ব - শাহ আলম লস্কর

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ব - শাহ আলম লস্কর

ইসমাইল খান টিটু:

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর বলেছেন, জনগণ যদি তাকে গজরা ইউনিয়নের সেবা করার সুযোগ দেয়, তাহলে তিনি সর্বপ্রথম শিক্ষার উন্নয়নকে গুরুত্ব দেবেন।

শাহ আলম লস্কর বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজই পারে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে। তাই আমি চাই, গজরা ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থী নিয়মিত পড়াশোনায় মনোযোগী হোক।”

শাহ আলম লস্কর আরও বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রী যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত পড়াশোনায় সময় ব্যয় করে, তাহলে তারা বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে উঠবে।

তিনি বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি বিশ্বাস করি, শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। জনগণের সমর্থন পেলে একটি শিক্ষাবান্ধব, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত গজরা ইউনিয়ন গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং তাদের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ব - শাহ আলম লস্কর
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, মাদকমুক্ত গজরা ইউনিয়ন গড়ব - শাহ আলম লস্কর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর বলেছেন, জনগণ যদি তাকে গজরা ইউনিয়নের সেবা করার সুযোগ দেয়, তাহলে তিনি সর্বপ্রথম শিক্ষার উন্নয়নকে গুরুত্ব দেবেন।

শাহ আলম লস্কর বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত সমাজই পারে একটি সুন্দর, আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে। তাই আমি চাই, গজরা ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থী নিয়মিত পড়াশোনায় মনোযোগী হোক।”

শাহ আলম লস্কর আরও বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রী যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত পড়াশোনায় সময় ব্যয় করে, তাহলে তারা বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে উঠবে।

তিনি বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি বিশ্বাস করি, শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। জনগণের সমর্থন পেলে একটি শিক্ষাবান্ধব, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত গজরা ইউনিয়ন গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং তাদের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন