ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় একটি ঝোপের ভেতর থেকে দু’টি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৫ জুলাই) রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের একটি মুরগির খামার সংলগ্ন ঝোপে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহলের সময় তারা খবর পায় যে, ওই এলাকায় একটি ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে দু’টি দেশীয় তৈরি শর্টগান এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন