খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে : এমপি ড. মুহাম্মদ জালাল উদ্দীন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে : এমপি ড. মুহাম্মদ জালাল উদ্দীন

ইসমাইল খান টিটু:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং একটি আধুনিক, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

সোমবার (৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এমপি ড. জালাল উদ্দীন বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের কি কি সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার গুণগত মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি দক্ষ, নৈতিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ করলেই হবে না, শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে।

পরিদর্শনকালে এমপি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে : এমপি ড. মুহাম্মদ জালাল উদ্দীন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে : এমপি ড. মুহাম্মদ জালাল উদ্দীন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দীন বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং একটি আধুনিক, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

সোমবার (৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এমপি ড. জালাল উদ্দীন বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের কি কি সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার গুণগত মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি দক্ষ, নৈতিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ করলেই হবে না, শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে।

পরিদর্শনকালে এমপি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তারা।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন