খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলব উত্তরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলব উত্তরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ইসমাইল খান টিটু:-----

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন এবং স্থানীয় খামারি সুজন সরকার।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, উন্নত খামার ব্যবস্থাপনা এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।

তারা আরও বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান অপরিসীম। এ খাতের টেকসই উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরকারি সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি দপ্তরের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

মতলব উত্তরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মতলব উত্তরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম।


আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন এবং স্থানীয় খামারি সুজন সরকার।


বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, উন্নত খামার ব্যবস্থাপনা এবং প্রাণীর রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।


তারা আরও বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান অপরিসীম। এ খাতের টেকসই উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরকারি সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি দপ্তরের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন