মতলব উত্তর প্রতিনিধি:--------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা বালুচর গ্রামের বাসিন্দা, মরহুম ফজলুল করিম খানের ছেলে হাফেজ মোহাম্মদ ওয়াস কুরুনী খান (ইন্তেকাল করেছেন)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের ভাই সাংবাদিক নূর মোহাম্মদ খান তাঁর ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রামবাসী ও এলাকাবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জোহরের নামাজের পর মরহুমের নিজ গ্রাম মাথাভাঙ্গা বালুচরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন