খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপির প্রতিরোধ কমিটি গঠনে আলোচনা সভা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপির প্রতিরোধ কমিটি গঠনে আলোচনা সভা

ইসমাইল খান টিটু,মতলব উত্তর প্রতিনিধি:------

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ছেংগারচর বাজারের থানা রোডে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।

এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা সমন্বয় কমিটির সদস্য ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, কাউসার খান, ইউসুফ আখন, সালাউদ্দিন মোল্লা, যুবনেতা আরিফ লস্কর, নুরুন্নবী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় জাহাঙ্গীর আলম প্রধান ও উজ্জ্বল ফরাজী বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে কমিটির নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে এ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপির প্রতিরোধ কমিটি গঠনে আলোচনা সভা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ডে বিএনপির প্রতিরোধ কমিটি গঠনে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু,মতলব উত্তর প্রতিনিধি:------


দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ছেংগারচর বাজারের থানা রোডে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী।


এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।


এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা সমন্বয় কমিটির সদস্য ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, কাউসার খান, ইউসুফ আখন, সালাউদ্দিন মোল্লা, যুবনেতা আরিফ লস্কর, নুরুন্নবী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আলোচনা সভায় জাহাঙ্গীর আলম প্রধান ও উজ্জ্বল ফরাজী বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে কমিটির নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।


তারা আরও বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে এ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন