খবরের দর্পন

মূল পাতা

আন্তর্জাতিক

ইতালিতে ৩০ হাজার বোতল ওয়াইন নিয়ে গেল চোর

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইতালিতে ৩০ হাজার বোতল ওয়াইন নিয়ে গেল চোর
ছবি: বিবিসি

ইতালির মর্যাদাপূর্ণ একটি ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৩০ হাজার বোতল ওয়াইন চুরি হয়েছে। চুরি হওয়া এসব ওয়াইনের সম্মিলিত মূল্য প্রায় ৫০ লাখ ইউরো। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চুরির শিকার প্রতিষ্ঠানটির নাম মার্চেসি আন্তিনোরি। ইতালির অন্যতম বৃহৎ পারিবারিক মালিকানাধীন ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। শনিবার তুসকানি অঞ্চলে প্রতিষ্ঠানটির সংরক্ষণাগারে এ চুরির ঘটনা ঘটে। বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর জন্য ওয়াইনের একটি চালান প্রস্তুত করার সময় চোরেরা সেখানে হানা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, মুখোশ পরা অন্তত সাতজন ব্যক্তি নিরাপত্তাব্যবস্থা অকার্যকর করে গুদামে প্রবেশ করে। তারা অ্যালার্ম বন্ধ করে, নজরদারি ক্যামেরা অচল করে দেয় এবং প্রতিষ্ঠানের নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে ওয়াইনের বোতল বোঝাই করে নিয়ে যায়।

চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির মূল্যবান তুসকানি অঞ্চলে উৎপাদিত টিনিয়ানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো ব্র্যান্ডের ওয়াইন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেনজো কোটারেল্লা ইতালির সংবাদপত্র ‘কোরিয়েরে দেলা সেরা’-কে বলেন, ইতালিতে এ ধরনের এত বড় চুরির ঘটনা আগে ঘটেনি।

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুরি হওয়া ওয়াইনের সন্ধান পাবে। তাঁর ভাষায়, দুটি ট্রাকভর্তি পণ্য এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তুসকানির সড়কগুলোতে প্রচুর নজরদারি ক্যামেরা রয়েছে। সেগুলোর সহায়তায় অন্তত কিছু বোতল উদ্ধার করা সম্ভব হতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমস-কে কোটারেল্লা বলেন, ওয়াইনগুলোর মূল্য অনেক বেশি। তবে সেগুলো কীভাবে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হবে, অথচ কারও নজরে আসবে না, তা তিনি বুঝতে পারছেন না।

প্রতিষ্ঠানটির ধারণা, চুরি হওয়া ওয়াইনের ধরন ও নির্বাচন থেকে বোঝা যায়, চোরেরা ওয়াইন সম্পর্কে ভালো ধারণা রাখে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কেও তাদের তথ্য ছিল। এসব ওয়াইনের প্রতিটি বোতল সাধারণত ১৫০ থেকে ৫০০ ইউরো দামে বিক্রি হয়।

গত সোমবার কর্মীরা গুদামে এসে চুরির বিষয়টি প্রথম জানতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে ওয়াইন রপ্তানি করে। গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২৬ কোটি ৩০ লাখ ইউরো।

এ বছর ইতালিতে ওয়াইন চুরির একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় পিয়েমন্ত অঞ্চলে দুটি চুরির ঘটনায় কয়েক লাখ ইউরো মূল্যের ওয়াইন লুটের খবর পাওয়া গেছে।

চুরি চোর ট্রাক ইতালি

আপনার মতামত লিখুন

ইতালিতে ৩০ হাজার বোতল ওয়াইন নিয়ে গেল চোর
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইতালিতে ৩০ হাজার বোতল ওয়াইন নিয়ে গেল চোর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন