মতলব উত্তর প্রতিনিধি:------
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার ৮ নম্বর এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর বোরচর দেওয়ান বাড়ির নিজাম উদ্দিন (৩৯), পিতা মৃত মঞ্জিল দেওয়ান এবং তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩২)। পুলিশ জানায়, তাদের বসতঘরে অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে এসব জাল নোট জব্দ করা হয়।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন