মতলব উত্তর প্রতিনিধি:------
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তাকে সমর্থন জানিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে এক মতবিনিময় ও সমর্থন সভা অনুষ্ঠিত হয়।
সভায় গজরা ইউনিয়নের রাজুরকান্দীসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গজরা ইউনিয়নের বর্তমান পরিস্থিতি, এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে হলে মানুষের সঙ্গে সম্পৃক্ত, সবার কথা শুনতে আগ্রহী এবং এলাকার মানুষের পাশে থাকেন এমন নেতৃত্ব প্রয়োজন। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে তারা চেয়ারম্যান পদে শাহ আলম লস্করের প্রতি সমর্থন জানান।
সভায় উপস্থিত গ্রামবাসীরা বলেন, গজরা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধার উন্নয়ন প্রয়োজন। এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তারা শাহ আলম লস্করকে সমর্থন করছেন।
সমর্থন সভায় স্থানীয়রা আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর স্থানীয় বাসিন্দাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি নির্বাচিত হলে গজরা ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়নে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। গজরা ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি।
সভায় স্থানীয় মুরব্বি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজসহ বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত লোকজন চেয়ারম্যান পদে শাহ আলম লস্করের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন