ইসমাইল খান টিটু:-------
মাদক নয়, লেখাপড়ার পাশে খেলাধুলা হোক নিত্যসঙ্গী-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পূর্ব রায়ের দিয়া ঐতিহ্যবাহী খেলার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের গজরা ইউনিয়ন যুবদলের দুই বারের নির্বাচিত আহ্বায়ক শাহীন আল মামুনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তারা আরও বলেন, মাদক নয়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাই হোক তরুণ প্রজন্মের নিত্যসঙ্গী।” এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন