খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন বিএনপি নেতা খোকন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন বিএনপি নেতা খোকন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:------

চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, “আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।” সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে দিনভর গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় স্থানীয়দের অনেকেই শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন—এমন আলোচনা করছিলেন। তবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে খোকন বলেন, “আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।”

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। পরে রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।

সাইফুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফজরের নামাজের পর মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা প্রচার করা হলে শুহিলপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় নেতাকে হারিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।

আপনার মতামত লিখুন

মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন বিএনপি নেতা খোকন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—বলার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন বিএনপি নেতা খোকন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:------

চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, “আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।” সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে দিনভর গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় স্থানীয়দের অনেকেই শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন—এমন আলোচনা করছিলেন। তবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে খোকন বলেন, “আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।”

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। পরে রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।

সাইফুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ফজরের নামাজের পর মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা প্রচার করা হলে শুহিলপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় নেতাকে হারিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন