চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং চুরির মামলার সন্দিগ্ধ ১ জন আসামি রয়েছেন।
গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং চুরির মামলার ১ জন সন্দিগ্ধ আসামিসহ সর্বমোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদক ও অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন