খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

পশ্চিম ফতেপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খানকে সর্বসম্মতিক্রমে সমর্থন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পশ্চিম ফতেপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খানকে সর্বসম্মতিক্রমে সমর্থন

রিপোর্ট,ইসমাইল খান টিটু:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে আব্দুল মান্নান খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত ওয়ার্ডবাসী সর্বসম্মতিক্রমে তাকে প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা শাহ আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক রেলওয়ে কর্মকর্তা গিয়াস উদ্দিন খান।
সভায় বক্তব্য রাখেন আব্দুল মোতালেব খান, মোহাম্মদ আহমেদ বশির খান, নিজাম উদ্দিন মাস্টার, মো. আরশাদ খান, আলমগীর মোল্লা, জসিম খান ও মহিউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল খান, শফিকুল ইসলাম সবুজ, আহসান হাবীব, মোহাম্মদ আজম খান, হাবিব খান, অহিদুল ইসলাম অজি, মো. কাশেম খান, আক্কাস প্রধান, শামসুল হক দেওয়ান, দেলোয়ার হোসেন মোল্লা, মামুন মোল্লাসহ ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নং ওয়ার্ডের বিভিন্ন -পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খান বলেন, আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ক্ষুদ্র সেবার জন্য কোনো ধরনের টাকা-পয়সা নেব না। ওয়ার্ডবাসীর ছোটখাটো প্রয়োজন ও সেবাগুলো নিজ উদ্যোগে সম্পন্ন করার চেষ্টা করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক সেবা সহজলভ্য করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।
আলোচনা সভার শেষে উপস্থিত ৩ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ আব্দুল মান্নান খানকে ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পশ্চিম ফতেপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খানকে সর্বসম্মতিক্রমে সমর্থন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ১৬ আগস্ট ২০২৬

পশ্চিম ফতেপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খানকে সর্বসম্মতিক্রমে সমর্থন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট,ইসমাইল খান টিটু:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে আব্দুল মান্নান খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত ওয়ার্ডবাসী সর্বসম্মতিক্রমে তাকে প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা শাহ আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক রেলওয়ে কর্মকর্তা গিয়াস উদ্দিন খান।
সভায় বক্তব্য রাখেন আব্দুল মোতালেব খান, মোহাম্মদ আহমেদ বশির খান, নিজাম উদ্দিন মাস্টার, মো. আরশাদ খান, আলমগীর মোল্লা, জসিম খান ও মহিউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল খান, শফিকুল ইসলাম সবুজ, আহসান হাবীব, মোহাম্মদ আজম খান, হাবিব খান, অহিদুল ইসলাম অজি, মো. কাশেম খান, আক্কাস প্রধান, শামসুল হক দেওয়ান, দেলোয়ার হোসেন মোল্লা, মামুন মোল্লাসহ ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নং ওয়ার্ডের বিভিন্ন -পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় মেম্বার প্রার্থী আব্দুল মান্নান খান বলেন, আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ক্ষুদ্র সেবার জন্য কোনো ধরনের টাকা-পয়সা নেব না। ওয়ার্ডবাসীর ছোটখাটো প্রয়োজন ও সেবাগুলো নিজ উদ্যোগে সম্পন্ন করার চেষ্টা করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক সেবা সহজলভ্য করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।
আলোচনা সভার শেষে উপস্থিত ৩ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ আব্দুল মান্নান খানকে ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন