খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

ইসমাইল খান টিটু/ লিয়াকত হোসেন:--
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জামালপুরে সুস্থ্য-সবল, মানবিক, শৃঙ্খলাবদ্ধ, সৃজনশীল, সহানুভূতিশীল ও মেধাবী শিশু গড়েতোলার লক্ষে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর নামের "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের জামালপুর গ্রামে "মানুষালয়" সংগঠনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব শেখ সাদী খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুরাদ নূর।
প্রতিষ্ঠাতার মা সুলতানা পারভীন এর সভাপতিত্বে এবং সংগঠির মিডিয়া সমন্বয়ক নিশক তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক সাঈদ তালুকদার ভেনাস, গনযোগাযোগ অধিদপ্তর, ময়মনসিংহের পরিচালক মীর আক্রাম উদ্দিন আহমদ, চলচিত্র বিশ্লেষক ও সংগঠনের, সাংবাদিক আহমেদ তেপান্তর।

বক্তব্য রাখেন, মানুষালয় সংগঠনের চিকিৎসক সমন্বয়ক ডা. মূকুল হিমেল, সংগঠনের সহ-বিভাগীয় প্রধান জুলহাস মিয়া, মানুষালয়ের অভিভাবক প্রতিনিধি ডা. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি  বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক গোলাম নবী খোকন, মানুষালয় সংগঠনের মতলব উত্তর উপজেলা প্রধান সাংবাদিক মমিনুল ইসলাম।
মানুষালয়ের প্রতিষ্ঠাতা মুরাদ নূর বলেন, একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিনিয়ত, একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমার দ্বায় থেকেই মানুষালয়'র সৃষ্টি। নিজ জন্মভুমিতে প্রথম শাখা উদ্বোধন করলাম, স্বপ্ন দেখি দেশের প্রতিটি গ্রামেই একটি করে মানুষালয় তৈরি করবো। এসব কাজ কখনোই একা হয় না; আমি হয়তো উদ্যোগ নিয়েছি, সবার আন্তরিক সহযোগিতা পেলেই সফল হতে পারবো। 

প্রধান অতিথি শেখ সাদী খান বলেন, মুরাদ নূর আমার ভাব শিষ্য! তাঁর কিছু পাগলামি আমাকে আনন্দ দেয়। আমিও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি; কেবল মানুষই পারে মানবিক পৃথিবী তৈরি করতে। তাই মানুষালয়ের মতো নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান সমাজে অতি জরুরি। মানুষালয়কে সফল করতে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। চমৎকার আতিথিয়েতার জন্য মতলববাসীকে ধন্যবাদ। 

অনুষ্ঠানের সভাপতি বলেন, মানুষালয় উদ্বোধনে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মতামত লিখুন

মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু/ লিয়াকত হোসেন:--
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জামালপুরে সুস্থ্য-সবল, মানবিক, শৃঙ্খলাবদ্ধ, সৃজনশীল, সহানুভূতিশীল ও মেধাবী শিশু গড়েতোলার লক্ষে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর নামের "মানুষালয়" সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের জামালপুর গ্রামে "মানুষালয়" সংগঠনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব শেখ সাদী খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুরাদ নূর।
প্রতিষ্ঠাতার মা সুলতানা পারভীন এর সভাপতিত্বে এবং সংগঠির মিডিয়া সমন্বয়ক নিশক তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক সাঈদ তালুকদার ভেনাস, গনযোগাযোগ অধিদপ্তর, ময়মনসিংহের পরিচালক মীর আক্রাম উদ্দিন আহমদ, চলচিত্র বিশ্লেষক ও সংগঠনের, সাংবাদিক আহমেদ তেপান্তর।

বক্তব্য রাখেন, মানুষালয় সংগঠনের চিকিৎসক সমন্বয়ক ডা. মূকুল হিমেল, সংগঠনের সহ-বিভাগীয় প্রধান জুলহাস মিয়া, মানুষালয়ের অভিভাবক প্রতিনিধি ডা. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি  বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক গোলাম নবী খোকন, মানুষালয় সংগঠনের মতলব উত্তর উপজেলা প্রধান সাংবাদিক মমিনুল ইসলাম।
মানুষালয়ের প্রতিষ্ঠাতা মুরাদ নূর বলেন, একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি প্রতিনিয়ত, একজন সংস্কৃতিকর্মী হিসেবে আমার দ্বায় থেকেই মানুষালয়'র সৃষ্টি। নিজ জন্মভুমিতে প্রথম শাখা উদ্বোধন করলাম, স্বপ্ন দেখি দেশের প্রতিটি গ্রামেই একটি করে মানুষালয় তৈরি করবো। এসব কাজ কখনোই একা হয় না; আমি হয়তো উদ্যোগ নিয়েছি, সবার আন্তরিক সহযোগিতা পেলেই সফল হতে পারবো। 

প্রধান অতিথি শেখ সাদী খান বলেন, মুরাদ নূর আমার ভাব শিষ্য! তাঁর কিছু পাগলামি আমাকে আনন্দ দেয়। আমিও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি; কেবল মানুষই পারে মানবিক পৃথিবী তৈরি করতে। তাই মানুষালয়ের মতো নৈতিক শিক্ষার প্রতিষ্ঠান সমাজে অতি জরুরি। মানুষালয়কে সফল করতে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। চমৎকার আতিথিয়েতার জন্য মতলববাসীকে ধন্যবাদ। 

অনুষ্ঠানের সভাপতি বলেন, মানুষালয় উদ্বোধনে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন