খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

বিরোধে হামলার অভিযোগ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিরোধে হামলার অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি:---- মতলব উত্তর উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল (৫০) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ জাকারিয়া (৩২) ও তার বাবা মোঃ অলিউল্লাহ (৬৫) এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোজাম্মেল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম লালপুর এলাকার বেরিবাঁধ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম লালপুর এলাকার বাসিন্দা মোজাম্মেলের সঙ্গে একই এলাকার জাকারিয়া ও অলিউল্লাহর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার সময় মোজাম্মেলের চাচাতো ভাই মোঃ জাহিদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের কথা কাটাকাটি ও মারামারি হয়।

জাহিদকে রক্ষা করতে মোজাম্মেল ঘটনাস্থলে গেলে জাকারিয়া ও অলিউল্লাহসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

মোজাম্মেলের অভিযোগ, হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় দা দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও কব্জিতে কাটা-রক্তাক্ত জখম করা হয়। 

পরে স্থানীয়দের সহায়তায় আহত মোজাম্মেলকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

অভিযুক্ত মোঃ জাকারিয়া ও তার বাবা মোঃ অলিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার বিষয়ে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বিরোধে হামলার অভিযোগ
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিরোধে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন