খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

দুই কিডনি বিকল মাহিনের পাশে ০৭০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুই কিডনি বিকল মাহিনের পাশে ০৭০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

ইসমাইল খান টিটু/ লিয়াকত হোসেন:

আমি বাঁচতে চাই, আমাকে সবাই সাহায্য করেন, ১০ বছরের শিশু মাহিনের এমন হৃদয়বিদারক আকুতি ছুঁয়ে গেছে অনেকের হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর এবার তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘০৭০৯ ব্যাচ’। এছাড়াও একই দিনে আমার এখলাসপুর সবার অহংকার সংগঠনটিও তাদের আর্থিক সহায়তা করেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের নাসিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিন (১০)। পরিবারের দাবি, তার দুটি কিডনিই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এ জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।

মাহিনের বাবা মনির হোসেন প্রধান নদীতে জাল বেয়ে মাছ ধরে কোনো রকমে সংসার চালান। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও মাহিনের চিকিৎসার জন্য এখনও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।
মাহিনের অসুস্থতার খবর জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে ছুটে যান ০৭০৯ ব্যাচের প্রতিনিধিরা। তারা মাহিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কিছু সময় কথা বলেন। এ সময় ০৭০৯ ব্যাচের পক্ষ থেকে মাহিনের চিকিৎসার জন্য ৫০হাজার টাকা ও আমার এখলাসপুর সবার অহংকার সংগঠন ৪১ হাজার টাকা অনুদান প্রধান করেন। আর্থিক অনুদান তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

সহায়তা প্রদানকালে ০৭০৯ ব্যাচের পক্ষ থেকে জুবাইদা ইসলাম জেরিন বলেন, মাহিন আমাদেরই সন্তান। তার এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদের দায়িত্ব মনে করছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানাই মাহিনের চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশুর জীবন বাঁচানোর সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই ০৭০৯ ব্যাচ মাহিনের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে মাহিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শিশুটিকে বলতে শোনা যায়, “লআমি বাঁচতে চাই, আমাকে সবাই সাহায্য করেন। ১০ টাকা হলেও দিয়ে সাহায্য করেন।মাত্র ১০ বছরের শিশুর এমন আকুতি মানুষের হৃদয় নাড়া দেয়। এরপর বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন মাহিনের চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসতে শুরু করে।
আর্থিক সহায়তা প্রদানকালে ০৭০৯ ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদল নেতা হযরত আলী গালিব, এখলাছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহিনের পরিবারের সদস্যরা ০৭০৯ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে তাদের সহযোগিতা আমাদের অনেকটা সাহস ও আশার জোগান দিয়েছে। মাহিনের চিকিৎসা চালিয়ে যেতে এখনও অনেক অর্থের প্রয়োজন। আমরা সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহিনের চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য এখনও বিপুল অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক মানুষদের প্রতি মাহিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। একটি শিশুর জীবন বাঁচাতে ১০ টাকা থেকে শুরু করে যে কোনো সহযোগিতাই হতে পারে মাহিনের জন্য নতুন জীবনের আশার আলো।

আপনার মতামত লিখুন

দুই কিডনি বিকল মাহিনের পাশে ০৭০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দুই কিডনি বিকল মাহিনের পাশে ০৭০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন