ইসমাইল খান টিটু:----
ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান এমপি খন্দকার আবু আশফাক। এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, তার নাম ও পরিচয় ব্যবহার করে স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। বিষয়টি জানার পর কোনো আর্থিক লেনদেন বা ঋণ অনুমোদন না দিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এমপি খন্দকার আবু আশফাক বলেন, তার অনুমতি ছাড়া স্বাক্ষর ও পরিচয় ব্যবহার করে আর্থিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনায় জিডি হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে স্বাক্ষর জাল করা হয়েছে, তা জানা যাবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন