রিপোর্ট,ইসমাইল খান টিটু:---
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার থানা রোডে আদর্শ ফার্মেসির সামনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ‘হাজী বিরিয়ানি হাউস’।
রোববার ৯ আগস্ট ২০২৬ ইং তারিখে জোহর নামাজের পর হাজী বিরিয়ানি হাউসের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে হাজী বিরিয়ানি হাউসের মালিক পক্ষ মোঃ শাহিন মতলববাসীসহ সকল ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের হাউসে উন্নতমানের বাসমতি চালের খাসির কাচ্চি, মোরগ পোলাও, গরুর তেহারিসহ চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকবে। খাবারের মান ও স্বাদ ঠিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
মোঃ শাহিন আরও বলেন, মতলববাসীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ—একবার হলেও হাজী বিরিয়ানি হাউসে এসে খাবার গ্রহণ করে আমাদের খাবারের মান ও স্বাদ যাচাই করুন। ইনশাআল্লাহ, রুচিসম্মত, সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, অভিজ্ঞ বাবুর্চি ইলিয়াসের পরিচালনায় হাজী বিরিয়ানি হাউসে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত ও পরিবেশন করা হবে। উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ছেংগারচর বাজারের খাবারপ্রেমী মানুষের জন্য নতুন একটি খাবারের ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে।
হাজী বিরিয়ানি হাউসে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডার নেওয়া হয়। আপনার পছন্দ অনুযায়ী সুস্বাদু ও মানসম্মত খাবারের অর্ডার দিতে যোগাযোগ করুন ০১৯৯৩৭২২৫৫৯ এই নাম্বারে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন