স্টাফ রিপোর্টার,ইসমাইল খান টিটু:----
গত ১২ জুলাই ২০২৬ (রবিবার): সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার এক শোকবার্তায় জিএম কাদের বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন একজন সজ্জন, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী এবং সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, আইন পেশায় অসামান্য সুনাম ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচবার তাঁকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছিলেন, যা তাঁর প্রজ্ঞা ও যোগ্যতারই বহিঃপ্রকাশ।
জিএম কাদের আরও বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, শালীনতা ও দায়িত্বশীল নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে হাইকোর্টের যে আইনজীবী দল মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, জমির উদ্দিন সরকার ছিলেন সেই সাহসী আইনজীবীদের অন্যতম।
শোকবার্তার শেষে জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করা হয়

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন