স্টার রিপোর্টার:----
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের, সুরুজ লস্করের সুযোগ্য সন্তান এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা অব্যাহত রেখেছেন। সৎ, নম্র, ভদ্র ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত শাহ আলম লস্কর একটি উন্নয়নমুখী, আধুনিক ও জনবান্ধব গজরা ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, গজরা ইউনিয়নের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
শাহ আলম লস্কর বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণ আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তাহলে গজরা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই হবে আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তরুণদের মেধা, শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আদর্শ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে চাই। খেলাধুলা, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
সাবেক ছাত্রনেতা সালাম লস্কর জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহযোগিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে শাহ আলম লস্কর ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্য, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গজরা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন