খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল তাহমিদ হাসান

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল তাহমিদ হাসান

সুমন আহমেদ :---

সাভারের আশুলিয়ার গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র তাহমিদ হাসান শুভ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে এলাকায় সুনাম কুড়িয়েছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

রবিবার (১২ জুলাই) প্রকাশিত বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে তাহমিদ হাসান শুভ।

সে গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে।

তাহমিদ হাসান শুভর বাবা মোতাহার হোসেন এবং মা সুমাইয়া আক্তার। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের দক্ষিণ রামপুরা গ্রামে। 

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।

ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে তাহমিদ হাসান শুভ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করাই তার লক্ষ্য।

তাহমিদ হাসান শুভর এই অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শুভ অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে তাহমিদ হাসান শুভর এই কৃতিত্বে তার পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেছেন, যাতে তাহমিদ হাসান শুভ ভবিষ্যতে একজন আদর্শ মানুষ ও দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় সচেতন মহলের মতে, তাহমিদ হাসান শুভর মতো মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল তাহমিদ হাসান
0:00 0:00
1.0x
খবরের দর্পন

রোববার, ১২ জুলাই ২০২৬

প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল তাহমিদ হাসান

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সুমন আহমেদ :---

সাভারের আশুলিয়ার গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র তাহমিদ হাসান শুভ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে এলাকায় সুনাম কুড়িয়েছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

রবিবার (১২ জুলাই) প্রকাশিত বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে তাহমিদ হাসান শুভ।

সে গোমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে।

তাহমিদ হাসান শুভর বাবা মোতাহার হোসেন এবং মা সুমাইয়া আক্তার। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের দক্ষিণ রামপুরা গ্রামে। 

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।

ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে তাহমিদ হাসান শুভ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করাই তার লক্ষ্য।

তাহমিদ হাসান শুভর এই অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, শুভ অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে তাহমিদ হাসান শুভর এই কৃতিত্বে তার পরিবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেছেন, যাতে তাহমিদ হাসান শুভ ভবিষ্যতে একজন আদর্শ মানুষ ও দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় সচেতন মহলের মতে, তাহমিদ হাসান শুভর মতো মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন