খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় — আলহাজ্ব এমরান হোসেন মিয়া

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় — আলহাজ্ব এমরান হোসেন মিয়া

স্টাফ রিপোর্টার,ইসমাইল খান টিটু:----

মরহুম সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এক শোকবার্তায় এমরান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের উন্নয়ন, গণমানুষের কল্যাণ এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ প্রশাসন ও উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হয়, যা দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করতে সহায়ক হয়।

আলহাজ্ব এমরান হোসেন মিয়া বলেন, পল্লীবন্ধুর শাসনামলে নারীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ক্ষমতায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবার পরিকল্পনা কর্মসূচি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ দেশের সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বিশ্বাস করতেন, নারীদের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

 জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান মিয়া আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণে তাঁর সরকারের নেওয়া উদ্যোগ আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল। উন্নয়ন ছিল তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি, আর সাধারণ মানুষের কল্যাণ ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, পল্লীবন্ধু এরশাদ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর উন্নয়নমুখী চিন্তা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম জাতীয় পার্টির নেতা-কর্মীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে আলহাজ এমরান হোসেন মিয়া মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তিনি দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় — আলহাজ্ব এমরান হোসেন মিয়া
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচি আজও মানুষের হৃদয়ে স্মরণীয় — আলহাজ্ব এমরান হোসেন মিয়া

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার,ইসমাইল খান টিটু:----

মরহুম সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এক শোকবার্তায় এমরান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের উন্নয়ন, গণমানুষের কল্যাণ এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা পরিষদ ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ প্রশাসন ও উন্নয়নে নতুন গতি সঞ্চারিত হয়, যা দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করতে সহায়ক হয়।

আলহাজ্ব এমরান হোসেন মিয়া বলেন, পল্লীবন্ধুর শাসনামলে নারীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ক্ষমতায়নের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবার পরিকল্পনা কর্মসূচি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ দেশের সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বিশ্বাস করতেন, নারীদের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

 জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান মিয়া আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণে তাঁর সরকারের নেওয়া উদ্যোগ আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল। উন্নয়ন ছিল তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি, আর সাধারণ মানুষের কল্যাণ ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, পল্লীবন্ধু এরশাদ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর উন্নয়নমুখী চিন্তা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম জাতীয় পার্টির নেতা-কর্মীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে আলহাজ এমরান হোসেন মিয়া মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তিনি দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

খবরের দর্পন

উপদেষ্টা:
এম ইলিয়াস আলী, 
মমিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন।
সম্পাদক ও প্রকাশক:
ইসমাইল খান টিটু। 
সহ সম্পাদক:
জাকির হোসেন বাদশা।
নির্বাহী সম্পাদক:
সুমন আহমেদ।
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন