খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

দোয়া ও জনসমর্থন চাইলেন সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দোয়া ও জনসমর্থন চাইলেন সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন

ইসমাইল খান টিটু:-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল ছাত্রদল  শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) দক্ষিণ মজলিশপুর গ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীর আলম মামুন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে আগামী নির্বাচনে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. খোরশেদ আলম প্রধান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান আক্তার, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. কেরামত আলী প্রধান ও মো. সাগরসহ স্থানীয় মুসল্লিরা।

জাহাঙ্গীর আলম মামুনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক ও হুমায়ুন মুন্সী।

সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে সমানভাবে কাজ করব।

তিনি আরও বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের নিয়ে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সুলতানাবাদ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী জাহাঙ্গীর আলম মামুনের জন্য দোয়া করেন এবং তার সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দোয়া ও জনসমর্থন চাইলেন সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
0:00 0:00
1.0x
খবরের দর্পন

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দোয়া ও জনসমর্থন চাইলেন সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল ছাত্রদল  শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) দক্ষিণ মজলিশপুর গ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীর আলম মামুন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে আগামী নির্বাচনে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. খোরশেদ আলম প্রধান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান আক্তার, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. কেরামত আলী প্রধান ও মো. সাগরসহ স্থানীয় মুসল্লিরা।

জাহাঙ্গীর আলম মামুনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক ও হুমায়ুন মুন্সী।

সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে সমানভাবে কাজ করব।

তিনি আরও বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের নিয়ে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সুলতানাবাদ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী জাহাঙ্গীর আলম মামুনের জন্য দোয়া করেন এবং তার সফলতা কামনা করেন।

খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন