প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
দোয়া ও জনসমর্থন চাইলেন সুলতানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন
||
ইসমাইল খান টিটু:-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।শুক্রবার (১০ জুলাই ২০২৬) দক্ষিণ মজলিশপুর গ্রামের বাইতুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীর আলম মামুন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে আগামী নির্বাচনে দোয়া ও সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. খোরশেদ আলম প্রধান, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান আক্তার, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মো. কেরামত আলী প্রধান ও মো. সাগরসহ স্থানীয় মুসল্লিরা।জাহাঙ্গীর আলম মামুনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক ও হুমায়ুন মুন্সী।সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর আলম মামুন বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে সমানভাবে কাজ করব।তিনি আরও বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যদের নিয়ে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সুলতানাবাদ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী জাহাঙ্গীর আলম মামুনের জন্য দোয়া করেন এবং তার সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: ইসমাইল খান টিটু।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন