খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ---- নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নুরুজ্জামান নিপু ও আলম তপাদারের

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ---- নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নুরুজ্জামান নিপু ও আলম তপাদারের

ইসমাইল খান টিটু:-----
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, সহিংস কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুদাফর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নিপু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম তপাদার।

সভাপতির বক্তব্যে নুরুজ্জামান নিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে মোহনপুর ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা বরদাশত করা হবে না। 
সঞ্চালক আলম তপাদার তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন এলাকায় অশান্তি সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজ, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃমহিউদ্দিন হাওলাদার (উজ্জ্বল), ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (রবি), সাবেক যুবদল নেতা মোঃ ইলিয়াস প্রামাণিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ দিপু হাওলাদার রাজ, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান প্রধান, ইউনিয়ন শ্রমিক দল নেতা মোঃ আজিমুদ্দি বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ কবির উকিল, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন তফাদার ও মোঃ আমানুল্লাহ মৃধা।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরিফ মিজি, যুবদল নেতা মোঃ হাবিবুল্লাহ মোল্লা, মোঃ আবু সাঈদ গাজী ও মো. সুজন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমানুল্লাহ সরদার, মোঃ অলিউল্লাহ সরকার ও মো. ওদুদ বেপারীসহ মোহনপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ---- নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নুরুজ্জামান নিপু ও আলম তপাদারের
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ---- নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নুরুজ্জামান নিপু ও আলম তপাদারের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:-----
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, সহিংস কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুদাফর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নিপু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম তপাদার।

সভাপতির বক্তব্যে নুরুজ্জামান নিপু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে মোহনপুর ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা বরদাশত করা হবে না। 
সঞ্চালক আলম তপাদার তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন এলাকায় অশান্তি সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজ, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃমহিউদ্দিন হাওলাদার (উজ্জ্বল), ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (রবি), সাবেক যুবদল নেতা মোঃ ইলিয়াস প্রামাণিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ দিপু হাওলাদার রাজ, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান প্রধান, ইউনিয়ন শ্রমিক দল নেতা মোঃ আজিমুদ্দি বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ কবির উকিল, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন তফাদার ও মোঃ আমানুল্লাহ মৃধা।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আরিফ মিজি, যুবদল নেতা মোঃ হাবিবুল্লাহ মোল্লা, মোঃ আবু সাঈদ গাজী ও মো. সুজন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমানুল্লাহ সরদার, মোঃ অলিউল্লাহ সরকার ও মো. ওদুদ বেপারীসহ মোহনপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।



খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন