খবরের দর্পন

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুর ইউনিয়নে শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলামের

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গাপুর ইউনিয়নে শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলামের

ইসমাইল খান টিটু:----

আসন্ন তৃতীয় ধাপে ২৯ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলাম ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, আল্লাহ যদি তাকে দুর্গাপুর ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করেন, তাহলে ইউনিয়নের প্রতিটি গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে একটি শিক্ষিত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের সমন্বয়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে কাজ করবেন।

কাজী মফিজুল ইসলাম বলেন, প্রিয় দুর্গাপুর ইউনিয়নবাসী, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সমবণ্টনের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব। কোনো গ্রাম বা মানুষ উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হবে না। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বৈষম্যহীন দুর্গাপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের সহযোগিতা পেলে দুর্গাপুর ইউনিয়নকে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবায় একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

দুর্গাপুর ইউনিয়নে শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলামের
0:00 0:00
1.0x
খবরের দর্পন

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


দুর্গাপুর ইউনিয়নে শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলামের

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:----


আসন্ন তৃতীয় ধাপে ২৯ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুল ইসলাম ইউনিয়নের সর্বস্তরের নারী-পুরুষের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।


নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, আল্লাহ যদি তাকে দুর্গাপুর ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করেন, তাহলে ইউনিয়নের প্রতিটি গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে একটি শিক্ষিত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।


তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের সমন্বয়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে কাজ করবেন।


কাজী মফিজুল ইসলাম বলেন, প্রিয় দুর্গাপুর ইউনিয়নবাসী, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সমবণ্টনের ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব। কোনো গ্রাম বা মানুষ উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হবে না। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বৈষম্যহীন দুর্গাপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।


তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের সহযোগিতা পেলে দুর্গাপুর ইউনিয়নকে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবায় একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করবেন।


খবরের দর্পন

সম্পাদক মন্ডলী সভাপতি
এম ইলিয়াস আলী
উপদেষ্টা
ফারুক আহমেদ, মমিনুল ইসলাম, সাবিনা ইয়াছমিন
সম্পাদক
ইসমাইল খান টিটু
প্রকাশক
জাকির হোসেন বাদশা
নির্বাহী সম্পাদক
সুমন আহমেদ
বার্তা সম্পাদক:
পারভেজ পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত খবরের দর্পন