ইসমাইল খান টিটু:-----
চাঁদপুর মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মৌটুপী ভূঁইয়া বাড়িতে একের পর এক নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে কাউছার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কাউসারের মিথ্যা মামলা, হুমকি-ধমকি ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঈদগাহ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কাউছার এর আগে এলাকাবাসীর বিরুদ্ধে তিনটি মামলা করেছেন। সর্বশেষ গত ১৪ নভেম্বর আরও একটি মামলা দায়ের করেন। এসব মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে দাবি তাদের। সর্বশেষ মামলার ঘটনায় পুলিশ একজনকে আটক করতে গেলে স্থানীয় নারী ও এলাকাবাসী বাধা দেন বলেও জানান তারা।
ভুক্তভোগী আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, কোনো ঘটনা না ঘটলেও নতুন করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩২৬ ও ৩০৭ ধারার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ধরনের মামলার কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ সময় সনিয়া বেগম, ফারজানা বেগম ও মনিরা বেগমসহ কয়েকজন নারী কাউছারের বিরুদ্ধে মাদক ব্যবসা, বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। রাতের বেলায় ককটেল বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগও তুলে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
অন্যদিকে, মামলার এক নম্বর সাক্ষী জিসান ভূঁইয়া ও তিন নম্বর সাক্ষী মো. আবু কাউছার ভূঁইয়া জানান, মারামারির ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না। তাদের দাবি, না জানিয়ে মামলায় সাক্ষী করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার বাদী মো. কাউছার বলেন, তাকে একা পেয়ে কয়েকজন মিলে মারধর করেছেন। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় মামলা করেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন