ইসমাইল খান টিটু:----
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে টরকি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টরকি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
সমাবেশে বক্তব্যে মো. আলমগীর সরকার বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ানের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু,ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন আবিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন